প্যালেস্টাইন সমস্যা ও তার সমাধান

বর্তমান বিশ্বে যে-কটি সমস্যা আন্তর্জাতিক রূপ পরিগ্রহ করেছে, তার মধ্যে প্যালেস্টাইন সমস্যাটি অন্যতম। প্যালেস্টাইন হল আরব দুনিয়ার একটি অংশ। প্যালেস্টাইনের ভৌগোলিক অবস্থান ও তার প্রাকৃতিক সম্পদ বিচার করলে বুঝতে অসুবিধা হয় না যে আরব দুনিয়ার এই গুরুত্বপূর্ণ অংশটিকে সাম্রাজ্যবাদ কেন তার তাঁবেদার রাষ্ট্রের কুক্ষিগত করে রাখার জন্য মরিয়া হয়ে উঠেছে। আরব দুনিয়ার এই ছোট্ট অংশটুকুর পশ্চিমে ভূমধ্যসাগর, উত্তরে লেবানন, পূর্বে সিরিয়া ও জর্ডান নদী, দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে লোহিত সাগর ও সিনাই অঞ্চল। অর্থাৎ ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার সঙ্গে আরব দুনিয়া এই ছোট্ট অংশটুকুর মাধ্যমে যুক্ত। প্যালেস্টাইনের আয়তন হল ২৭,০১৭ বর্গ কিলোমিটার। অতীতে অনেকে এই অংশটুকুকে ‘সিরিয়ার দক্ষিণাঞ্চল’ বলে উল্লেখ করেছেন। বর্তমানে যাঁদের আমরা ফেলিস্তিনীয় বলি, তারা হলেন এমোবাইটস, ক্যামানাইটস, আরামিয়েনস ও আরবদের বংশধর। সুতরাং বর্তমান প্যালেস্টাইন সমস্যা প্রসঙ্গে ফেলিস্তিনীয়দের কোনো অস্তিত্ব ছিল না বলে সাম্রাজ্যবাদী ও তার তাঁবেদার মহল থেকে যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে তা যে সর্বৈব মিথ্যা তার প্রমাণ হল ফিলিস্তিনীয়দের ইতিহাস।

খ্রিস্টপূর্ব ৩৫০০ সনে আরব উপদ্বীপ থেকে সেমাইটসরা দলে দলে দেশত্যাগ করে ইজিপ্ট, ইরান, সিরিয়া ও লেবানন অভিমুখে যায় এবং খ্রিস্টপূর্ব ২৫০০তে এই ধরনের একটি গোষ্ঠী প্যালেস্টাইনে বসতি শুরু করে। এরা ক্যামানাইটস বলে ইতিহাসে পরিচিত। খ্রিস্টপূর্ব ১০০০ সনে প্যালেস্টাইনে ক্যামনদের রাজত্ব গড়ে ওঠে এবং এটাকেই প্রথম রাজত্ব বলা হয়।

খ্রিস্টপূর্ব ১২০০ সন নাগাদ ধর্ম-প্রবর্তক মোজেসের নেতৃত্বে হিব্রুরা ইজিপ্ট থেকে পালিয়ে সিনাই উপদ্বীপ অঞ্চল অতিক্রম করে ডেড সির পূর্বাঞ্চলে বসতি গড়ে তোলে। পরে জোলুহার নেতৃত্বে হিব্রুরা ক্যামন রাজত্বের ওপর… কিছু অংশমাত্র দখল করতে সক্ষম হয় এবং এই অংশটুকু হল জর্ডান নদীর পূর্ব দিক। রাজা সাউলের নেতৃত্বে খ্রিস্টপূর্ব ১০২০ সনে এদের রাজত্ব গড়ে ওঠে। তাঁর উত্তরাধিকারী রাজা ডেভিড ও রাজা সলোমন খ্রিস্টপূর্ব ১২৩ সন পর্যন্ত রাজত্ব করেন।

অধিকৃত অঞ্চলের আদিম অধিবাসীদের সাহায্যে অনুপ্রবেশকারী ইহুদীরা এই অঞ্চলে কৃষিকাজের ও বসবাস গড়ে তোলার প্রথম অভিজ্ঞতা লাভ করে। প্যালেস্টাইনের অন্যান্য অঞ্চল আদিম অধিবাসীদের দখলেই থাকে।

খ্রিস্টপূর্ব ৯২৩ সন থেকে এই অঞ্চলে যুদ্ধবিগ্রহ শুরু হয়। হিব্রু রাজত্বের বিরুদ্ধে খ্রিস্টপূর্ব ৭২২ সনে এসিরিয়ানস এবং খ্রিস্টপূর্ব ৫৮৬ সনে ব্যাবিলোনিয়ানরা আক্রমণ করে। প্যালেস্টাইনে হিব্রুদের শাসনের অবসান ঘটে। অল্পসংখ্যক হিব্রু প্যালেস্টাইনেই থেকে যায়। কিন্তু প্যালেস্টাইনের আদিম অধিবাসীদের কোনো যুদ্ধবিগ্রহই তাদের স্থানচ্যুত করতে পারে নি। এরপরে প্যালেস্টাইনের উপর আর যে তিনটি বড় ধরনের আক্রমণ আসে সেগুলি হল, খ্রিস্টপূর্ব ৫৩৮ সনে পারস্য রাজের আক্রমণ, খ্রিস্টপূর্ব ৩৩১ সনে আলেকজান্ডারের নেতৃত্বে গ্রীকদের আক্রমণ এবং খ্রিস্টপূর্ব ৬৪ সনের রোমরাজের আক্রমণ।

৬৩৬ সাল থেকে প্যালেস্টাইন ‘আরব প্যালেস্টাইন’ বলে পরিচিতি লাভ করে এবং ঐস্লামিক যুগ শুরু হয়। ১০১৯ সালে জেরুজালেম শহর খ্রিস্টিয় ধর্মযোদ্ধারা দখল করে, কিন্তু ১১৮৭ সালে রাজা সালাদিন প্যালেস্টাইনের বিপুল অংশ থেকে এদের বিতাড়িত করে।

১৫১৭ সালে অটোমানদের রাজত্ব শুরু হয় এবং এই রাজত্ব ৪ শ বছর অর্থাৎ ১৯১৭ সাল পর্যন্ত স্থায়ী হয়।

১৯১৭ সাল বিশ্বের ইতিহাসে নানা উল্লেখযোগ্য ঘটনায় সমৃদ্ধ। ১৯১৭ সালে প্রথম মহাযুদ্ধ এবং রাশিয়ায় প্রথম শ্রমিকশ্রেণীর রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। এই বছরেই প্যালেস্টাইনের আরব জনগণও অন্যান্য আরব দেশগুলি অটোমান শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং এই বিদ্রোহে প্রথম মহাযুদ্ধের মিত্রপক্ষরা সহযোগিতা করে। অটোমান রাজত্বের অবসান ঘটে। মিত্র পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয় যে যুদ্ধ শেষ হলে প্যালেস্টাইনসহ অন্যান্য আরব দেশগুলিকে স্বাধীনতা দেওয়া হবে। কিন্তু এই প্রতিশ্রুতি কি পালিত হয়েছিল?

…বিশ্বযুদ্ধের পর এই অঞ্চলে উপনিবেশ গড়ে তোলার চেষ্টা করে এবং এরই পরিগতিতে প্যালেস্টাইনে উগ্র ইহুদী জাতীয়তাবাদী (জিওনিস্ট) রাষ্ট্র গড়ে ওঠে।

উগ্র

লেখাটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন

আকর্ষণীয় মূল্য

এক বছর

৪৯৯

এক মাস

৯৯
মেয়াদ শেষে নতুন দামে নতুন করে গ্রাহক হতে হবে

যোগাযোগ করতে

+৮৮ ০৯৬০৬০৩৩৩৯৩
রবিবার–বৃহস্পতি: সকাল ১০টা–সন্ধ্যা ৬টা (সরকারি ছুটিরদিন ব্যতীত) অথবা ভিজিট করুন FAQ

You Might Also Like

Comments

Leave A Comment

Don’t worry ! Your email address will not be published. Required fields are marked (*).


Get Newsletter

Featured News

Advertisement

Voting Poll (Checkbox)

Voting Poll (Radio)

Readers Opinion

Editors Choice